আজ রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আপাতত বিদ্যুতের দাম বাড়বে না: জ্বালানিমন্ত্রী Logo তালায় উন্নয়ন সংস্থা সাস’র ইফতার মাহফিল Logo নারীর মর্যাদা রক্ষায় সামাজিক সচেতনতা জরুরি — ইউএনও তানিয়া আক্তার Logo আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালী ও আলোচনা সভা Logo দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা Logo সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ Logo সাতক্ষীরায় শিক্ষককে হয়রানির প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ Logo জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় প্রবীণদের বিষয়টি বৈশ্বিক আলোচনায় অন্তর্ভুক্ত করার Logo ইরানের ৪২টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের Logo রবিউল বাশারের হোয়াটসঅ্যাপ হ্যাক, সতর্ক থাকার আহ্বান
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

চামড়া শিল্পে বিগত ১৫ বছরে ব্যাপক নৈরাজ্য হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, গত ১৫ বছরে দেশের চামড়া শিল্পে ব্যাপক নৈরাজ্য হয়েছে এবং এর ফলে শিল্পটির চরম অধঃপতন হয়েছে। এখাতে যে সিন্ডিকেট গড়ে উঠেছে, তা নির্মূলে সরকার কাজ করছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কন্ট্রোল টিমও সক্রিয় রয়েছে।

সোমবার (৯ জুন) বিকালে যশোরের রাজার হাটের পশুর কাঁচা চামড়া আড়ত পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে একথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের চামড়া শিল্পের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ চিন্তা করেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চামড়ার যৌত্তিক মূল্য নিশ্চিত ও মূল্য বাড়ানোর লক্ষ্যে সরকার সারাদেশে লবণ বিতরণ করেছে উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, চামড়ার দাম বাড়াতে সংরক্ষণের জন্য ৭ লাখ ৫০ হাজার মন লবণ বিতরণ করা হয়েছে। সরকারের এই পদক্ষেপ চামড়ার মূল্য নির্ধারণে সহায়ক ভূমিকা রেখেছে। অনেক মৌসুমি ব্যবসায়ীর চামড়া সম্পর্কে ধারণা না থাকায় তারা সেটি নষ্ট করেছেন। ফলে কাঙ্খিত মূল্য পাননি।

উপদেষ্টা আরও বলেন, ট্যানারি মালিকদের সক্ষমতা বাড়ানোর জন্য সরকার ঈদের আগেই দুইশত ২০ কোটি টাকার প্রণোদনা ছাড় করেছে। এতে করে চামড়া ব্যবসায়ীরা উপযুক্ত মূল্যে চামড়া ক্রয় করতে পারবেন। বাজার ব্যবস্থাপনা সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে। সরকারের গৃহীত পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়ার চাহিদা তৈরি হবে বলে তিনি আশা করেন। চামড়া শিল্পের নৈরাজ্য নিয়ে এখনও সরকারের ওপর দায় চাপানো হচ্ছে। অথচ সরকার চামড়া রক্ষায় যেসব পদক্ষেপ নিয়েছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। সবার সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারবো।

এসময় যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান ও কাঁচা চামড়া ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে তিনি যশোরের সাতমাইলস্থ বারীনগরে ইউএসডিএ এর অর্থায়নে স্থাপিত হিমাগার পরিদর্শন করেন। সকালে উপদেষ্টা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের নুরনগরস্থ আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর ও কালিগঞ্জের কোরবানির পশুর কাঁচা চামড়া আড়ত পরিদর্শন করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আপাতত বিদ্যুতের দাম বাড়বে না: জ্বালানিমন্ত্রী

চামড়া শিল্পে বিগত ১৫ বছরে ব্যাপক নৈরাজ্য হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময়: ০৪:১৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫