আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভারতে পাচারকালে দুটি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৬৪ গ্রাম ৪৯০ মিলিগ্রাম ওজনের দুটি দেশি তেজাবি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে। শনিবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ৩টার দিকে ভারতে পাচারকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের কামারবাইশা এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটক চোরাকারবারির নাম মো. আরশাদ আলী সরদার (৫৪)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে। বিজিবি সূত্র জানায়, স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে— এমন তথ্যের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের চান্দুরিয়া বিওপির একটি অভিযানিক দল সীমান্তের কামারবাইশা এলাকায় গোপনে অবস্থান নেয়। বেলা সোয়া ৩টার দিকে মোটরসাইকেলে ঝাউডাঙ্গা থেকে কাকডাঙ্গা সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহভাজন মো. আরশাদ আলীকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে দুটি স্বর্ণের বার পাওয়া গেলে মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১৬৪ গ্রাম ৪৯০ মিলিগ্রাম, যার আনুমানিক মূল্য ৩৪ লাখ ৯৭ হাজার ৩৮৬ টাকা। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাকারবারিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

ভারতে পাচারকালে দুটি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

আপডেট সময়: ০৯:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬