আজ সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা Logo শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি Logo খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগ শ্যামনগরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ Logo সরকারি জমিতে দোকান নির্মাণের চেষ্টা, প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা Logo শ্যামনগরে রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মিয়ানমারে বিস্ফোরণের বিকট শব্দ, আতঙ্কে সেন্টমার্টিন-শাহপরীর দ্বীপ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৫৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে সংঘাত। আর সেই সংঘাতের আতঙ্ক এবার ছড়িয়ে পড়েছে সেন্টমার্টিন-সাবরাং ও শাহপরীর দ্বীপে। সীমান্ত থেকে ভেসে আসছে মর্টারশেল ও গোলার তীব্র শব্দ। গত সোম ও মঙ্গলবার (২৫ ও ২৬ মার্চ) টেকনাফের পৌরসভা, হ্নীলা ও হোয়াইক্যং সীমান্তে রাতে ও দিনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপেছে এপারের টেকনাফ সীমান্ত। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার ভোর এবং বিকেলেও দ্বীপের মানুষ বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়ে।
আরাকান আর্মির দখলে থাকা রাখাইনের অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিতে চাইছে জান্তা সরকার। ক্যাম্প ও চৌকি পুনরুদ্ধারে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে। আর আরাকান আর্মিও নিয়ন্ত্রণ বজায় রেখে নতুন নতুন এলাকা দখল করতে চাইছে। সবমিলিয়ে চলছে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলা। শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা মো. আলম বলেন, ‘দুই-তিন কিলোমিটার ভেতরে মংডু শহরের বলিবাজারে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। সেখানে চলা সংঘাতের বিকট শব্দ শাহপরীর দ্বীপের এপারে ভেসে আসে। এতে দ্বীপের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।’ সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত চললেও দ্বীপের পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু মাঝে মাঝে বিকট শব্দ আসছিল সেন্টমার্টিন দ্বীপেও।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা

মিয়ানমারে বিস্ফোরণের বিকট শব্দ, আতঙ্কে সেন্টমার্টিন-শাহপরীর দ্বীপ

আপডেট সময়: ০৯:৫৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪