আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে ক্রেতারা Logo বকচরায় কেন্দ্রীয় আহলেহাদীস জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল Logo সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড Logo খরচের চাপে মানুষ Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পরিস্থিতির ‘ভয়াবহতা’ বর্ণনা করে মেহতাব বললেন- এখন আমরা কোথায় যাব?

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

দেয়ালে ফাঁকা গর্ত, ছাদ থেকে ঝরে পড়ছে সিমেন্টের পলেস্তারা, সিলিং ফ্যানের একটি পাখা নেই আর মেঝেতে বাসন ও অন্যান্য গৃহস্থালী জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় অবস্থিত পুঞ্চ জেলার একটি ক্ষতিগ্রস্ত বাড়ির দৃশ্য এটি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে দুই দেশের গোলাগুলিতে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

বাড়িটির মালিক মেহতাব দীন। পেশায় তিনি ক্ষুদ্র ব্যবসায়ী। বিবিসিকে এই ভুক্তভোগী বলেন, ‘আমরা একটি ছোট ব্যবসা করি। সবকিছু ফেলে কোথাও যেতেও পারি না। এই বাড়িটি আমাদের স্বপ্ন, এটি ছাড়া আমরা কীভাবে বাঁচব? আমরা এখন কোথায় যাব?’

৪৮ বছর বয়সী মেহতাব দীনের চোখে-মুখে হতাশা। ভয়ার্ত কণ্ঠে তিনি বলেন, ‘আমি আমার স্ত্রী ও সন্তানদের সঙ্গে ছিলাম। এমন সময় তীব্র বিস্ফোরণ হয়। আমরা সবাই মেঝেতে পড়ে যাই। আমার বুকে কাঁচের টুকরো আঘাত করে।’

মঙ্গলবার রাতের ওই হামলায় আহত হওয়ার পর স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন মেহতাব। চিকিৎসা শেষে পুঞ্চের বাড়িতে ফিরে দেখেন- তার প্রতিবেশীরা নিরাপদ এলাকায় পালিয়ে গেছেন।

পুঞ্চে গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ছবি: বিবিসি

বিবিসির সাংবাদিক বলেন, ‘আমি মেহতাব দীনকে জিজ্ঞাসা করি- তিনিও চলে যেতে চান কিনা।’ উত্তরে মেহতাব দীন জানান, তিনি তার বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। আপাতত দেয়ালের গর্তগুলো বিছানার চাদর দিয়ে ঢেকে দেবেন। পরে মেরামত করার জন্য কাউকে পেলে সেগুলো ঠিকঠাক করাবেন।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে একটি পুঞ্চ। আন্তঃসীমান্ত গোলাগুলিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে এটি অন্যতম। স্থানীয়রা বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে গোলাগুলি শুরুর পর পুঞ্চ এলাকায় বসবাসকারী প্রায় ৪০ হাজার মানুষের বেশিরভাগই নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে গেছে।

স্থানীয়রা বলছেন, বুধবার ভোরে ইসলামাবাদে ভারত ধারাবাহিক বিমান হামলা চালানোর পর পাকিস্তান থেকে কামানের গোলাবর্ষণ তীব্র হয়েছে।

তবে ভারতের অভিযোগ, গত ১৪ দিনে পেহেলগামে পর্যটকদের ওপর মারাত্মক হামলার পর থেকে পাকিস্তান বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। সীমান্তে ভারতীয় স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে ১৬ জনকে হত্যা করেছে। যদিও ইসলামাবাদ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে ক্রেতারা

পরিস্থিতির ‘ভয়াবহতা’ বর্ণনা করে মেহতাব বললেন- এখন আমরা কোথায় যাব?

আপডেট সময়: ০২:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫