আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে ক্রেতারা Logo বকচরায় কেন্দ্রীয় আহলেহাদীস জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল Logo সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড Logo খরচের চাপে মানুষ Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভারত-পাকিস্তানের অনেক অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

কাশ্মীরে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। এ হামলার পাল্টা জবাবে ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

এমন উত্তেজনাকর পরিস্থিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও ইসলামাবাদে এবং ভারত শাসিত কাশ্মীরের কিছু অংশে স্কুল ও কলেজ বন্ধ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং পাঞ্জাব প্রদেশের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হিসেবে দেশটি বলছে ভারতের হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ভারত শাসিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ অঞ্চলের সব স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় সেনাবাহিনী আজ সকালে জানিয়েছে যে পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরের ভিম্বার গলি এলাকায় কামান নিক্ষেপ করেছে। স্থানীয় অধিবাসীরা বিবিসিকে জানিয়েছে, তারা ওই অঞ্চলের বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শুনেছে।

কাশ্মীরে হামলার পর কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল, এখন তা ক্ষেপণাস্ত্র হামলার মতো অবস্থায় গড়িয়েছে। ভারত সরকারের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছে। এ হামলার পর পাকিস্তান দাবি করে ভারত বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। তবে ভারত সরকারের দাবি, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে এ অভিযানে নিশানা করা হয়নি। গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে ভারত–পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে এবার সংঘর্ষে জড়াল দেশ দুটি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে ক্রেতারা

ভারত-পাকিস্তানের অনেক অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আপডেট সময়: ০৩:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫