আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে ক্রেতারা Logo বকচরায় কেন্দ্রীয় আহলেহাদীস জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল Logo সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড Logo খরচের চাপে মানুষ Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া জাহাজে ইসরায়েলের ড্রোন হামলা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:২৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে যাওয়া জাহাজে ড্রোন দিয়ে বোমা হামলা চালানো হয়েছে। মাল্টার আন্তর্জাতিক জলসীমায় শুক্রবার (২ মে) এ হামলার ঘটনা ঘটে। মাল্টা সরকার এবং জাহাজে যারা ত্রাণ পাঠিয়েছেন তারা বলেছেন, বোমা হামলার শিকার জাহাজ থেকে নিরাপদে সবাইকে উদ্ধার করা হয়েছে।

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ফ্রিডম ফ্লোটিলিয়া কোয়ালিশন ড্রোন হামলার শিকার কনসিয়েন্স জাহাজের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এ ঘটনায় তারা ইসরায়েলের দিকে আঙ্গুল তুলেছে।

সংস্থাটি জানিয়েছে, জাহাজে হামলার ঘটনায় অবশ্যই ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জবাবদিহি চাওয়া হবে। এ ঘটনার জন্য ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

মাল্টা সরকার জানিয়েছে, মে দিবসে মেরিটাইম কর্তৃপক্ষ একটি ফোন পায়, যেখানে বলা হয় মধ্যরাতে একটি জাহাজে আগুন ধরেছে। জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে এবং এতে ১২ জন ক্রু ও চারজন বেসামরিক নাগরিক রয়েছে। ঘটনাস্থলের কাছে থাকা একটি টাগ বোট ত্রাণবাহী জাহাজের লাগা আগুন নেভানোর চেষ্টা করে। এছাড়া ঘটনাস্থলে মাল্টার একটি টহলদারি জাহাজ পাঠানো হয়। এর কয়েক ঘণ্টা পর নিরাপদে জাহাজের ক্রুদের উদ্ধার করা হয়। কিন্তু তারা টাগ বোটে উঠতে স্বীকৃতি জানিয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ফ্রিজম ফ্লোটিলিয়া কোয়ালিশন জানিয়েছে, হামলার ফলে জাহাজটি ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে ৩০ জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ছিল। তারা মূলত গাজায় প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছিল।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মূলত ওই দিন ইসরায়েলে ইতিহাসের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।

এরপর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে ক্রেতারা

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া জাহাজে ইসরায়েলের ড্রোন হামলা

আপডেট সময়: ০৪:২৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫