আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে ক্রেতারা Logo বকচরায় কেন্দ্রীয় আহলেহাদীস জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল Logo সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড Logo খরচের চাপে মানুষ Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভারতের একাধিক চেকপোস্ট গুঁড়িয়ে দিল পাকিস্তানের সেনারা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

সীমান্তে ভারতীয় সেনাদের গোলাগুলির কড়া জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির সেনারা নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) বিনা উসকানিতে গুলি চালানোর ঘটনায় পাল্টা গুলি ছুড়েছে। এতে ভারতের একাধিক চেকপোস্ট ধ্বংস হয়ে গেছে।

বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, ২৯ এপ্রিল রাত থেকে ৩০ এপ্রিল ভোর পর্যন্ত কিয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় বাহিনী ছোট অস্ত্র ব্যবহার করে গুলি চালিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী তৎক্ষণাৎ এবং জোরালোভাবে এ ঘটনার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে।

সূত্র জানিয়েছে, পাকিস্তানি সেনাদের পাল্টা হামলায় শত্রুপক্ষের একাধিক পোস্ট ধ্বংস হয়ে যায়। বিশেষ করে ভারতের চক্রপুত্র পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

ভারতের একাধিক চেকপোস্ট গুঁড়িয়ে দিল পাকিস্তানের সেনারা পাকিস্তানের ধাওয়া খেয়ে পালাল ভারতের যুদ্ধবিমান সেনা সূত্র আরও জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর সময়োচিত ও কার্যকর জবাব ভারতীয় বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে একটি ‘উপযুক্ত প্রতিক্রিয়া’ হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল দিতে গিয়ে পাকিস্তানি বাহিনীর উপস্থিতি দেখে পালিয়ে গেছে ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তান বিমানবাহিনী (পিডিএফ)। পিডিএফ দাবি করেছে, ভারতীয় বিমানগুলো দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় তাদের কয়েকটি ইউনিট, এর ফলে সেগুলো পালিয়ে যেতে বাধ্য হয়।

ইসলামাবাদের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারতীয় রাফাল বিমানগুলো ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল। তখন পাকিস্তান বিমানবাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখালে সেগুলো পিছু হটতে বাধ্য হয়।

পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, এটি ছিল একটি ‘সমন্বিত প্রতিরক্ষামূলক সাড়া’, যা নিয়ন্ত্রণ রেখা বরাবর সম্ভাব্য যে কোনো আক্রমণ প্রতিহত করার অংশ হিসেবে পরিচালিত হয়।a

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে ক্রেতারা

ভারতের একাধিক চেকপোস্ট গুঁড়িয়ে দিল পাকিস্তানের সেনারা

আপডেট সময়: ০৩:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫