আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় ক্যাব’র মানববন্ধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে

আলু, পেঁয়াজ, রসুন ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাতক্ষীরা শাখা। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্যাব সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাড. আজহারুল ইসলাম, সহ-সভাপতি অ্যাড. ফেরদৌসি সুলতানা, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আর রহমান, নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল, হাসানুজ্জামান, আহম্মেদুল কবির বাবু, সামিউল ইসলাম, শামিমা সুলতানা, রিবা সুলতানা, শাহিদা সুলতানা, নাছিমা আক্তার, সদস্য মিনারুল ইসলাম, শারমিন নাহার, সাব্বির হোসেন, তামান্না প্রমুখ।

বক্তারা বলেন, অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে নিত্যপ্র্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। আলুর দাম সর্বকালের রেকড ছাড়িয়েছে। বেড়েছে পেঁয়াজ, রসুন, ভোজ্যতেল ও চালের দাম। ভরা মৌসুমে শীতকালিন সবজির দামও চড়া। ফলে মানুষ পরিবার পরিচালনার ব্যয় নির্বাহে হিমশিম খাচ্ছে। দ্রুততম সময়ে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

পরে ক্যাবের নেতৃবৃন্দ অসাধু ও দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও পণ্যেও সরবরাহ নিশ্চিত করাসহ ৮ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালক বরাবর একটি স্মারকরিপি পেশ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় ক্যাব’র মানববন্ধন

আপডেট সময়: ১২:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪