আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভাড়া বাড়ানোর কোনও সিদ্ধান্ত হয়নি : রেলপথ মন্ত্রী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

রেলের ভাড়া বাড়ানোর কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম। রবিবার (১৭ মার্চ) দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। ঈদের আগে আগামী পহেলা এপ্রিল থেকে রেলওয়ের ভাড়া বাড়ছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ঈদের আগে কেন নিকট ভবিষ্যতেও রেলের ভাড়া বাড়বে না। রেলওয়ের মহাপরিচালক পদে অতিরিক্ত দায়িত্বে থাকা সরদার শাহাদাত আলীকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ট্রেনে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে ভাড়ার হার সমন্বয় করা হবে। দীর্ঘদিন রেলের ভাড়া বাড়ানো হয়নি। জ্বালানিসহ অন্যান্য যন্ত্রাংশের দাম বৃদ্ধির ফলে রেলের পরিচালন ব্যয় বেড়েছে। আয় বাড়ানোর লক্ষ্যে এখন যে ছাড় দেওয়া হচ্ছে, তা আর না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে রেলপথ মন্ত্রী বলেন, মহাপরিচালক কি সিদ্ধান্ত দেওয়ার মালিক? কখনও ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে সাধারণ মানুষকে জানিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

ভাড়া বাড়ানোর কোনও সিদ্ধান্ত হয়নি : রেলপথ মন্ত্রী

আপডেট সময়: ০৩:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪