আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মাগুরা থেকে ইজিবাইক ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য আটক, ৬ গাড়ি উদ্ধার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৪৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • ৩৬৭ বার পড়া হয়েছে

মাগুরা থেকে ইজিবাইক ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে যশোর পিবিআই সদস্যরা। তারা প্রথমে যাত্রী সেজে ইজিবাইকে উঠে চালকের সাথে গড়ে তোলে সুসম্পর্ক। কথার ছলে পানি কিংবা জুসের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় চালককে। এরপর অচেতন হয়ে পড়া চালকককে রাস্তায় ফেলে ইজিবাইক নিয়ে চম্পট দেন তারা। এখানেই শেষ নয়, ওই ইজিবাইক শো-রুমে তুলে জাল কাগজপত্র তৈরী করে তা বিক্রি করা হয়।

যশোর পিবিআই কর্মকর্তারা মাগুরা থেকে ইজিবাইক ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটকের পর এসব তথ্য উঠে এসেছে। একই সাথে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা ছয়টি ইজিবাইক। আটককৃতরা হলো, গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামের রাফি শেখ রাব্বি, ঘোড়াদিয়া গ্রামের আশিকুর রহমান শাকিল, মাগুরার খালিয়া গ্রামের আমিনুর ইসলাম, এমেছ লস্কর ও সাতদোহাপাড়া গ্রামের নাইমুল ইসলাম। এসময় পিবিআই’র উপস্থিতি টের পেয়ে এ চক্রের আরও দুই সদস্য পালিয়ে যায়। এরা হলো, মাগুরার বিনোদপুর গ্রামের বাবু শেখ ও এরশাদ শেখ। এ সাতজনের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পিবিআই যশোরের এসআই রেজওয়ান জানিয়েছেন, মণিরামপুরে একটি ইজিবাইক ছিনতাই হয়। এ ঘটনায় পিবিআই যশোর অফিসে অভিযোগ করেন ভুক্তভোগিরা। এরপর তারা ঘটনাটির তদন্ত শুরু করে। এক পর্যায়ে পিবিআই সদস্যরা মাগুরা জেলার বিভিন্ন উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ আসামিকে আটক করা হয় ও একই সাথে ৬টি ইজিবাইক উদ্ধার করা হয়। পিবিআই আরও জানায়, আটককৃতদের মধ্যে রাব্বি ও শাকিলসহ আরও কয়েকজন যশোর জেলার মণিরামপুর ও কেশবপুর এলাকা থেকে ইজিবাইক ছিনতাই করে সরাসরি চলে যায় মাগুরায়। পরে সেসব ইজিবাইক আমিনুর ও এমছের কাছে নিয়ে যাওয়া হয়। তারা একসাথে ওইসব পুরাতন বাইকগুলো নাইমুলের শিকদার অটো হাউজে নিয়ে যায়। সেখানে নিয়ে জালকাগজপত্র তৈরী করে চোরাই বাইক শো-রুমে নিয়ে বৈধ বলে বিক্রি করে।

এদিকে, একটি ইজিবাইকের মালিকের সন্ধান পাওয়া গেলেও অপর পাঁচটি বাইকের মালিককে খুজছে পিবিআই যশোরের সদস্যরা। খোয়া যাওয়া ইজিবাইক ফিরে পেতে পর্যাপ্ত তথ্য প্রমাণ নিয়ে পিবিআই অফিসে যোগাযোগের আহবান জানিয়েছেন পিবিআই কর্মকর্তার।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

মাগুরা থেকে ইজিবাইক ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য আটক, ৬ গাড়ি উদ্ধার

আপডেট সময়: ০২:৪৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪