আজ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বাগেরহাটে ১৬ লাখ টাকার জাল নোটসহ প্রতারক আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:১৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • ৩৬৯ বার পড়া হয়েছে

বাগেরহাটে প্রায় ১৬ লাখ টাকার জাল নোটসহ ফয়সাল ইউনুস (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার বিকেলে শহরের দশানীতে কামাল হোসেনের ৬ তলা ভবনের একটি কক্ষ থেকে এই প্রতারককে আটক করা হয়েছে। এ সময় ১৬ লাখ টাকার জাল নোট, জাল টাকা তৈরির মেশিন, রং, কাগজ ও বিভিন্ন ধরনের ফর্মা জব্দ করা হয়। আটক ফয়সাল ইউনুস কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের বারদাড়িয়া এলাকার মৃত মহিউদ্দিন শেখের ছেলে। তিনি চার মাস আগে কামাল হোসেনের ৬তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি স্বপন কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার জাল নোট, জাল টাকা তৈরির মেশিন, রং, কাগজ ও বিভিন্ন ধরনের ফর্মা জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে ঈদকে সামনে রেখে প্রতারক চক্র জাল টাকা তৈরি করছিলেন। আটকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

বাগেরহাটে ১৬ লাখ টাকার জাল নোটসহ প্রতারক আটক

আপডেট সময়: ০৬:১৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪