আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

বেঁধে দেওয়া সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আগামী ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটকে নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, গতকাল (বুধবার) আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সঙ্গে বসেছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন, যেসব কর্মী যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হবে। তারা (বায়রা) ১৫ দিন সময় চেয়েছে। আমরা বলেছি, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে। এ সময়ের মধ্যে যারা টাকা দিতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শফিকুর রহমান বলেন, ১৫ দিন দেখি কতজনের টাকা উদ্ধার হয়? উদ্ধার না হলে আমরা ব্যবস্থা নিব। আমাদের উদ্দেশ্য মানুষগুলো যেন টাকা ফেরত পায়। কতজন যেতে পারে নাই সেটা বড় কথা নয়, মানুষগুলোর টাকা ফেরত পাওয়াটা বড়। বায়রা ও রিক্রুটিং এজেন্সি বুঝতে পেরেছে তারা এবার ছাড় পাবে না। তবে, টাকা পেতে কর্মীদের রিক্রিুটিং এজেন্সিকে প্রমাণ দিতে হবে। তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, কমবেশি সবাই দায়ী। ১০০ রিক্রুটিং এজেন্সির দায় আছে। প্রায় ২ হাজার ২৫ জন অভিযোগ করেছে। ১৭ হাজার ৭৭৭ জন কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। ৫ লাখ ৩২ হাজার ১৬২ কোটা মধ্যে ৪ লাখ ৭৬ হাজার চলে গেছে। এরমধ্যে ৪ লাখ ৯৩ জন বিএমইটির ছাড়পত্র পেয়েছে।

চলতি মাসের শেষের দিকে কুয়ালালামপুরের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের তথ্য জানিয়ে শফিকুর রহমান বলেন, এ মাসের শেষের দিকে মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। আশা করছি, বাজার খুলবে। আবার বাজার খুললে যারা যেতে পারেনি তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর

আপডেট সময়: ০১:০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪