আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

চুরির অভিযোগে প্রাণিসম্পদের পরিচালকের বিরুদ্ধে মামলা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

মারধর, হত্যাচেষ্টা, চুরির অভিযোগে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মলয় কুমার সুরসহ তিনজনের বিরুদ্ধে অধিদপ্তরের চিফ সায়েন্টিফিক অফিসার ডা. আজিজুল ইসলাম মামলা দায়ের করেছেন । বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেগিস্টগেশন (পিবিআই) কে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী বাদীর পক্ষে আইনজীবী তানভীর আহমেদ এ তথ্য জানিয়েছেন। এ মামলার অপর দুই আসামি হলো- অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের পরিচালক ডা. মো. আনিছুর রহমান ও প্রকল্প পরিচালক অসিম কুমার দাস।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আজিজুল ইসলাম প্রতিদিনের ন্যায় ২৪ জুন সকাল ১১টার দিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্দেশ্যে বের হন। কৃষি সম্প্রসারণ ও কেআইবির মাঝে পৌঁছালে আনিছুর রহমান ও অসিম কুমার দেশীয় অস্ত্র নিয়ে ওৎপেতে থাকে। তারা আজিজুল ইসলামের গাড়ি রোধ করেন। তাকে গাড়ি থেকে নামতে বাধ্য করেন। আজিজুল ইসলাম গাড়ি থেকে নামলে আনিছুর রহমান তাকে জড়িয়ে ধরেন। মলয় কুমার তার গলা টিপে ধরেন। অসিম কুমার তাকে পিটিয়ে আহত করেন। তিনি মাটিতে পড়ে গেলে আনিছুর রহমান তার পকেটে থাকা ২২ হাজার টাকা চুরি করে নিয়ে যান। পরে অন্যরা এসে তাকে উদ্ধার করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

চুরির অভিযোগে প্রাণিসম্পদের পরিচালকের বিরুদ্ধে মামলা

আপডেট সময়: ১২:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪