আজ সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা? Logo শ্যামনগরে পূর্ব বিরোধের জেরে কিশোরকে কুপিয়ে জখম Logo জীবিকার সংকটে সুন্দরবনের হাজারো বনজীবী Logo হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫৮৮ Logo জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo সুন্দরবনে বনদস্যুদের হাতে ৬ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি Logo পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি হলে ৩০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেতে পারে ইরান: নিউইয়র্ক টাইমস Logo এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি: চায়নিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের প্রথম জয় Logo শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট Logo হজ পালন করতে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলো ৪৯ প্রার্থী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:০০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • ৪৬৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা সরকারী ফি দিয়ে চাকুরী পেয়েছেন ৪৯ জন প্রার্থী। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর রাত ১ টার দিকে নিয়োগ বোর্ডের সভাপতি ও সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী পুলিশ লাইনস ড্রিল সেডে এ চুড়ান্ত ফলাফল প্রকাশ করেন।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর-ই-আলম সিদ্দিকী ও ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সার্কেল) মীর আবিদুর রহমানসহ কনস্টেবল পদের প্রার্থী ও তাদের অভিভাবকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এর আগে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে শাররীিিরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৭৬৯ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরপর লিখিত পরীক্ষা থেকে ২৫১ জন ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে চূড়ান্তভাবে ৪৯ জনকে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে মনোনীত করেন সাতক্ষীরা জেলা টিআরসি নিয়োগ বোর্ড।

এ সময় চুড়ান্তভাবে নিয়োগ পাওয়া প্রার্থীরা ও তাদের অভিভাবকগণ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন। শুধুমাত্র সরকারি ফি ১২০ টাকায় নিয়োগের জন্য মনোনীত হওয়ায় তারা নিয়োগবোর্ড এর সকল সদস্যকে বিশেষ করে সাতক্ষীরার পুলিশ সুপারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী এ সময় তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদেরকে সততা, নিষ্ঠা ও পেশাদারিতের সাথে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা?

সাতক্ষীরায় ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলো ৪৯ প্রার্থী

আপডেট সময়: ০৫:০০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪