আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক Logo দুর্ঘটনার পর কেমন আছেন তানজিন তিশা?
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

প্রতিপক্ষের হামলায় সেলিম গাজী জখম: থানায় অভিযোগ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:২৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • ৩৮৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার গাভায় সেলিম গাজী (৩৭) নামে এক ব্যক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে। এঘটনায় গুরুত্বর জখম সেলিম গাজীর স্ত্রী রূপা পারভীন সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে ও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন সেলিম গাজীর পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ রাত টার দিকে (তারাবির নামাজ শেষে) পেশার মাপার জন্য গাভায় সামির ডাক্তারের চেম্বারের সামনে রাস্তায় পৌছাইলে পূর্ব শত্রুতার (কলা গাছের কলা কাটাকে কেন্দ্র করে) জের ধরে মৃত বাবর আলী গাজীর ছেলে আশারুল গাজী (৪৫), শফিকুল গাজীর ছেলে ফাইম গাজী (৩০)সহ আরও ৫/৭ জন হাতে বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে সেলিম গাজীকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ী ভাবে লাঠি ও লোহার রড দিয়া মারপিট শুরু করে এবং আশারুল গাজী গলায় গামছা পেচাইয়া শ্বাসরোধ তাকে হত্যার চেষ্টা করে। এসময় ফাইম গাজী লোহার রড দিয়া সেলিম গাজীর বুকে, পিঠে এলোপাতাড়ীভাবে পিটিয়ে রক্তজমাট ফোলা জখম করে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, আশারুল গাজী সেলিম গাজীর কাছে থাকা নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা (সিবি ইলেক্টনিক্স এর কোম্পানির টাকা) নিয়ে নেয় এবং ফাইম গাজী সেলিম গাজীর হাতে থাকা ৪ আনা ওজনের ১টি সোনার আংটি খুলে নেয়। সেলিম গাজীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং জখম অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি পরিবারটি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

প্রতিপক্ষের হামলায় সেলিম গাজী জখম: থানায় অভিযোগ

আপডেট সময়: ০৯:২৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪