আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

৯ টি চোরাই মোটর সাইকেল, বিপুল পরিমাণ চোরাই মালামালসহ একজন আটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৪২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • ৩৯৩ বার পড়া হয়েছে

ভাংড়ি ব্যবসার অন্তরালে দীর্ঘদিন ধরে পুরাতন মালামালের পাশাপাশি চোরাই মোটর সাইকেল, সেচ পাম্প সহ বিভিন্ন মালামাল ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৯টি বিভিন্ন ব্রান্ডের পুরাতন মোটরসাইকেল, পুরাতন মোটর সাইকেলের ১১টি ট্যাংকি, ৩টি পুরাতন মোটর সাইকেলের চেসিস, ৭টি পুরাতন মোটরসাইকেলের ইঞ্জিন, ৪ টি ক্যাসিং, ২ টি মোটর ইঞ্জিন, ৯টি সেচ পাম্পসহ জনপ্রিয় মেশিনারিজ দোকানের মালিক চোর সেন্টিকেটের হোতা আফসারকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আফসার শেখ (৫২) পূর্ব মৌতলা গ্রামের মৃত শেখ সবেদ আলীর পুত্র। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৪ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা বাজারের মৌতলা বাস স্ট্যান্ড এর পাশে জনপ্রিয় মেশিনারিজ এর দোকানে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহিন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ, এসআই সুখদেব, বুলবুল হোসেন  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত ঘটনায় থানার এসআই সুখদেব বাদী হয়ে চোর সিন্ডিকেটের মূল হোতা আফসার উদ্দিন শেখ কে আসামি করে গতকাল বুধবার থানা একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৬। চোর সিন্ডিকেটের হোতা আফসার আলী দীর্ঘদিন যাবত পুরাতন ভাংড়ি মালামাল ক্রয়-বিক্রয়ের পাশাপাশি উপজেলার বিভিন্ন চোরদের গডফাদার হিসেবে আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছিল। এর আগেও চোরাই মালামালসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল হাজত ছাড়াও বিভিন্ন মামলায় জেল হাজত বাস করেছে। আটক কৃত আফসারকে গতকাল জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

৯ টি চোরাই মোটর সাইকেল, বিপুল পরিমাণ চোরাই মালামালসহ একজন আটক

আপডেট সময়: ০৮:৪২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪