সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাতক্ষীরার আশাশুনিতে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—কুল্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গুণাকরকাটি গ্রামের আব্দুল বারী (৫২), ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সন্দীপ কুমার মন্ডল (৫০), শোভনালী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার বাছাড় (৪৫) এবং গুণাকরকাটি গ্রামের যুবলীগ কর্মী সাকিল হোসেন (২১)। পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা আশাশুনি থানার মামলা নম্বর ২২/১০৯ (২১ জুন ২০২৬) তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি বিশেষ দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ বলেন, সন্ত্রাস, অরাজকতা বা আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) আশাশুনি থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে চারজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
আশাশুনিতে আ.লীগ-যুবলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
-
আজকের বাণী - আপডেট সময়: ১১:২২:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- ৬৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ




























