আজ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241
৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর ওপর হামলা

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়: ০৭:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে শওকত সরদার (৫০) নামে এক মৎস্য ঘের ব্যবসায়ীর ওপর হামলা ও ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উমরাপাড়া গ্রামের মো. মিলন মোড়ল (৪০) ও তাঁর অজ্ঞাতনামা ৪-৫ সহযোগীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। অভিযুক্ত মিলনের বিরুদ্ধে ইয়াবা ও গাঁজা সেবন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও করেছেন বাদীপক্ষ। গত ২৩ সেপ্টেম্বর রাতে ব্রহ্মরাজপুর ইউনিয়নের উমরাপাড়াগ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত শওকত সরদার যুগিপোতা গ্রামের মো. আক্কেল আলী সরদারের ছেলে। তিনি স্থানীয় যুগীপোতা বিলে মৎস্য ঘের পরিচালনা করেন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনার দিন রাতে খাবার শেষে ঘেরের জমির মালিক আফসার হোসেনকে হারির টাকা দেওয়ার জন্য ৪০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন শওকত সরদার। বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে পূর্বশত্রুতার জেরে মৃত ইব্রাহিম মোড়লের ছেলে মো. মিলন মোড়লসহ অজ্ঞাতনামা ৪-৫ জন তাঁর পথরোধ করেন। এ সময় অভিযুক্তরা লোহার রড ও লাঠি দিয়ে শওকতকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় লোহার রড দিয়ে আঘাত করতে গেলে তিনি বাম হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তাঁর বাম হাতের কনুইয়ের নিচে হাড়ভাঙ্গা জখম এবং ডান হাতের নিচের অংশে কাটা জখম হয়।

অভিযোগে আরও বলা হয়, মারধরের একপর্যায়ে শওকত মাটিতে লুটিয়ে পড়লে তাঁর কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্তরা। পরে তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে পুরুষ ওয়ার্ডের ১ নম্বর কক্ষে ভর্তি করা হয়। জানা গেছে এই মিলন মোড়ল এর আগেও বড়খামার গ্রামের নূর মোহাম্মদ (৫৫) কেও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করেছে, এ ঘটনায় আহত শওকতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে গত ২৪ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করেছেন বলে জানা গেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর ওপর হামলা

আপডেট সময়: ০৭:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬