আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক Logo দুর্ঘটনার পর কেমন আছেন তানজিন তিশা?
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় দায়িত্বশীল শিক্ষা বৈঠক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, জনগণের দেওয়া গণরায় বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি ও অনিয়মমুক্ত প্রশাসন এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বর্তমান সময়ে দেশের মানুষ রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার পাশাপাশি একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের জনগণের কাছে দায়বদ্ধ থেকে কাজ করতে হবে। ক্ষমতা ভোগের বিষয় নয়; এটি জনগণের সেবা ও দায়িত্ব পালনের মাধ্যম। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ কাজী শামছুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল শিক্ষা বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের উদ্বোধনী বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও তারবিয়াত বিভাগের সেক্রেটারি ডা. মাহমুদুল হক। বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন প্রমুখ। কর্মশালায় সাতক্ষীরা জেলার প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভার আমির, ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

সাতক্ষীরায় দায়িত্বশীল শিক্ষা বৈঠক

আপডেট সময়: ১০:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬