স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শুরু হওয়া কর্মসূচি শনিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে। সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের (সাতক্ষীরা-১, ২, ৩ ও ৪ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত) দিকনির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলমের নেতৃত্বে নেতাকর্মীরা দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন। সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা ও লিফলেট বিতরণ করা হয়। মহসিন আলম সাতক্ষীরা জেলাজুড়ে মাইকিং করে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রচার করেন। কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা সদর থানার ভেতরের ড্রেন ও শহীদ আব্দুর রাজ্জাক পার্কের বিভিন্ন স্থানে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি জমে থাকা পানি অপসারণ, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
-
আজকের বাণী - আপডেট সময়: ১১:০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- ৫২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ





























