আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার মৌতলা ইউনিয়নের জেলে পাড়া থেকে সাপখালী ব্রিজ হয়ে মৌতলা বাজারমুখী সাপখালী খালের দুই পাশে এসব চারা রোপণ করা হয়। উপজেলা বন বিভাগের উদ্যোগে রোপণ করা চারার মধ্যে রয়েছে বাবলা, তেঁতুল, কদবেল, আমলকি, রেইনট্রি, জারুল, অর্জুন ও ঝাউগাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ। সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে এসব চারা রোপণের ফলে ভবিষ্যতে সড়কটি সবুজ বেষ্টনীতে পরিণত হওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ, যশোর রিজিয়নের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, সাতক্ষীরা এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ এবং কালিগঞ্জ এসএফপিসির ডেপুটি রেঞ্জার আওছাফুর রহমান। এ সময় সামাজিক বন বিভাগ কর্তৃক গঠিত ৪০ সদস্যের কমিটির সভাপতি আব্দুর রাশেদ পল্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণের পর চারাগুলো যাতে নষ্ট না হয় এবং যথাযথভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য পরিচর্যায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, সড়কের দুই পাশে রোপণ করা চারাগুলো যথাযথভাবে পরিচর্যা ও সংরক্ষণ করা হলে আগামী দিনে এ সড়কটি একটি সবুজ সড়কে পরিণত হতে পারে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ

আপডেট সময়: ১০:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬