আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবারের মাঝে ৯৭ লাখ টাকার চেক বিতরণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরার সহকারী পরিচালক মো. জমির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হাশেম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপত্বি ডা. আবুল কালাম বাবলা, বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সাধু, ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম প্রমুখ। সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান ও সাংবাদিক রঘুনাথ খাঁ প্রমুখ। অনুষ্ঠানে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সাতক্ষীরা জেলায় সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৭টি পরিবারের অনুকূলে মোট ৯৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের কর্মকর্তা-কর্মচারী, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবারের মাঝে ৯৭ লাখ টাকার চেক বিতরণ

আপডেট সময়: ১১:০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬