আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে এমপি রবিউল বাশারের দিনব্যাপী কর্মসূচি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:০১:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি সদর ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি উন্নয়নকাজের উদ্বোধন, নদীভাঙন এলাকা পরিদর্শন, সংবর্ধনা ও জানাজায় অংশ নেন।

সকাল ১০টায় আশাশুনি ভ্যান শ্রমিক ইউনিয়নের সংস্কার করা কার্যালয় উদ্বোধন করেন সংসদ সদস্য। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সমিতির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং আশাশুনি বাজার বণিক সমিতির সেক্রেটারি এবিএম আলমগীর পিন্টুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির ও সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আবছার মুরতাজা, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, আশাশুনি বাজার বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা জাকির হোসেন প্রিন্সসহ অনেকে।

এ ছাড়া বক্তব্য দেন সদর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি বোরহান উদ্দীন, ডা. ইয়াহিয়া ইকবাল ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি নাসির আল-মামুন।

পরে এমপি রবিউল বাশার মরিচ্চাপ নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

সকাল ১১টায় আশাশুনি বাজারে নির্মাণাধীন কসাইখানার ফলক উন্মোচন করেন তিনি। এরপর আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাট কাজের ফলক উন্মোচন শেষে বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি ছিলেন এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা ও বিএনপি নেতা জাকির হোসেন প্রিন্স।

এ সময় বিএনপি নেতা রবিউল আউয়াল ছোট, এমপির পিএস শরিফুল ইসলামসহ জামায়াত-বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টায় আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের কৃতী সন্তান ও ইসলামী ছাত্রশিবিরের ৫৭তম শহীদ আমানউল্লাহ আমানের মায়ের জানাজায় অংশ নেন এমপি রবিউল বাশার।

জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (ডিডিএম) বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের নির্বাচনী এলাকা ভিত্তিক প্রকল্পের প্রথম পর্যায়ে এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে আশাশুনি বাজারের কসাইখানা নির্মাণে ১ লাখ ১৫ হাজার টাকা, ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয় সংস্কারে ১ লাখ ১৫ হাজার টাকা এবং আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

আশাশুনিতে এমপি রবিউল বাশারের দিনব্যাপী কর্মসূচি

আপডেট সময়: ০৯:০১:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬