আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খেলাধুলায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি ইজ্জত উল্লাহর

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে আট দলীয় ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৩ আগস্ট) কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও আদর্শ সমাজ গড়ে তুলতে হবে।’ তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় না, তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতিও তৈরি করে। সুন্দর ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মু. শামসুল আলম বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলাকে ঘিরে কেঁড়াগাছি হাইস্কুল মাঠে উৎসবের আমেজ তৈরি হয়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

খেলাধুলায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি ইজ্জত উল্লাহর

আপডেট সময়: ০৮:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬