বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে কলারোয়া আছির উদ্দিন-শায়েদা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহা. কামারুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
প্রশিক্ষণে নেতৃত্বের গুণাবলি, সাংগঠনিক দক্ষতা, দায়িত্বশীলতা, নৈতিকতা ও জনকল্যাণে কার্যকর ভূমিকা পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, ‘সৎ, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব ছাড়া একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়। নেতৃত্বের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ, অধ্যয়ন, আত্মশুদ্ধি ও সাংগঠনিক শৃঙ্খলার বিকল্প নেই। জনগণের পাশে থেকে তাঁদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে উপজেলা জামায়াতে ইসলামী ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশ নেন।
আজকের বাণী 




























