আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় মদিনাতুল কুরআন মাদ্রাসার সাইনবোর্ড উন্মোচন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

0-0x0-1-0-{}-0-0#

সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুরে দ্বীনি শিক্ষা ও মানবসেবামূলক প্রতিষ্ঠান ‘মদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’-এর প্রস্তাবিত স্থানে সাইনবোর্ড উন্মোচন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদীর নিজস্ব জায়গায় প্রতিষ্ঠানটির সাইনবোর্ড উন্মোচন করা হয়। এ সময় স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, রসুলপুর ও আশপাশের এলাকার শিশুদের মধ্যে দ্বীনি শিক্ষার প্রসার এবং এতিম ও দুস্থ শিক্ষার্থীদের বিনা মূল্যে থাকা ও পড়াশোনার সুযোগ করে দিতে মাওলানা আনিসুর রহমান আজাদী তাঁর নিজস্ব জায়গায় প্রতিষ্ঠানটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন।

প্রাথমিকভাবে স্থান নির্ধারণ ও সাইনবোর্ড স্থাপনের কাজ শেষ হয়েছে। অল্প সময়ের মধ্যেই মাদ্রাসা ভবনের নির্মাণকাজ শুরু হবে বলে জানান মাওলানা আনিসুর রহমান আজাদী। সাইনবোর্ড উন্মোচন শেষে প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য, দ্রুত নির্মাণকাজ শুরু ও সম্পন্ন হওয়া এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনিসুর রহমান আজাদী।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কারী ফরিদ হোসেন, সাতক্ষীরা জেলা পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান কামু, জেলা পৌর বিএনপির সদস্যসচিব একরামুল হোসেন মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

সাতক্ষীরায় মদিনাতুল কুরআন মাদ্রাসার সাইনবোর্ড উন্মোচন

আপডেট সময়: ০৮:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬