সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ কলারোয়া বিদ্যুৎ অফিস পরিদর্শন করে উপজেলার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ও গ্রাহকসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি কলারোয়া বিদ্যুৎ অফিস পরিদর্শন করেন। এ সময় অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ আখতার উজ জামান তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে সংসদ সদস্য অফিসের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি উপজেলার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি, গ্রাহকসেবার মান ও চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সুধীজনের উদ্দেশে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, ‘কলারোয়ার প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে হবে।’ বিদ্যুৎ সেবার মানোন্নয়নে ডিজিএমসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
ডিজিএম মোহাম্মদ আখতার উজ জামান সংসদ সদস্যের পরিদর্শনে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি গ্রাহকসেবার মান উন্নয়নে সংসদ সদস্যের দেওয়া পরামর্শ বাস্তবায়নের আশ্বাস দেন। পরিদর্শনকালে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যুৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের বাণী 




























