আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয়: রিজভী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

আব্দুর রহমান: দেশে চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার বা কোনো ব্যক্তি দায়ী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, যুদ্ধের কারণে তৈরি হওয়া পরিস্থিতি থেকেই এ সংকটের সৃষ্টি হয়েছে।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর নবনিযুক্ত রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন তাঁর সঙ্গে ছিলেন।

রিজভী বলেন, মহেশখালীর গ্যাস ও এলএনজি সরবরাহকারী টার্মিনালে ত্রুটির কারণে কয়েক দিন গ্যাসের চাপ কম ছিল। এতে বিভিন্ন এলাকার কারখানা বন্ধ হয়ে যায় এবং বাসাবাড়িতে রান্নার ক্ষেত্রেও মানুষ ভোগান্তিতে পড়েন।

তিনি বলেন, মহেশখালীর ভাসমান টার্মিনালের ত্রুটি মেরামত করা হয়েছে। এলএনজির কার্গোও পৌঁছেছে এবং সরবরাহ অব্যাহত রয়েছে। ফলে বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ বেড়েছে এবং লোডশেডিংও কমেছে।

রিজভী দাবি করেন, সংকট দ্রুত নিরসনে সরকারের আন্তরিকতার ঘাটতি ছিল না। এর মধ্যেও বিভিন্ন চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছে, সরকার সেগুলো শনাক্ত করে প্রতিহত করেছে। পাশাপাশি জনকল্যাণ, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের কল্যাণে কাজ করছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে এবং এর ফল এখন দৃশ্যমান।

সরকারের জবাবদিহির বিষয়ে রিজভী বলেন, সরকারের প্রতিটি কর্মকাণ্ডের জবাবদিহি থাকবে। সংসদ, দলের নেতা-কর্মী ও গণমাধ্যম—সব ক্ষেত্রেই এই জবাবদিহি হতে পারে।

অতীতের সরকারের সমালোচনা করে তিনি বলেন, মেগা প্রকল্পের নামে অতীতে বড় ধরনের দুর্নীতি হয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে বর্তমান সরকার প্রকৃত উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিজের অগ্রাধিকার সম্পর্কে রিজভী বলেন, সংগঠনকে শক্তিশালী করা, নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সাংগঠনিক দুর্বলতা দূর করাই তাঁর প্রধান দায়িত্ব।

মেয়াদোত্তীর্ণ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটি প্রসঙ্গে তিনি বলেন, এসব কমিটিতে নতুন নেতৃত্ব দেওয়া হবে। যথাসময়ে সম্মেলনের আয়োজন করা হবে। কেউ কোনো পদ থেকে সরে দাঁড়ালেও সংগঠন থেকে বিচ্ছিন্ন হবেন না; তাঁকে দলের অন্য কোনো পর্যায়ে উচ্চতর দায়িত্ব দেওয়া হতে পারে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয়: রিজভী

আপডেট সময়: ০৬:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬