আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কৃতি সন্তানদের সংবর্ধনা দিল তুজলপুর গ্রামবাসী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন: সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর গ্রামের তিন কৃতি সন্তানকে সংবর্ধনা দিয়েছেন গ্রামবাসী। শনিবার সন্ধ্যায় স্থানীয় ঈদগাহ মাঠে গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত তিনজন হলেন—শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনার পরিচালক ড. এম. আমানুল্লাহ আমান ও ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ নুরুল আমিন এবং চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজের ডায়াবেটিস ফুট কেয়ার বিশেষজ্ঞ ডা. মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিত অতিথিদের হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন সমাজসেবক জামাল নাছের ডিউক, এহসানুল হক ও সেলিম হোসেন। বক্তারা বলেন, তুজলপুর গ্রামের এই তিন সন্তান নিজ নিজ কর্মক্ষেত্রে অবদান রেখে গ্রামের পাশাপাশি জেলার মুখ উজ্জ্বল করেছেন। তাঁদের সাফল্য তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

সংবর্ধিত অতিথিরা গ্রামবাসীর ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে গ্রামের গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জামাল নাছের ডিউক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মশিউর রহমান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

কৃতি সন্তানদের সংবর্ধনা দিল তুজলপুর গ্রামবাসী

আপডেট সময়: ০৬:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬