আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় এসিড সারভাইভারদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

এসিড সারভাইভারদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’ (এসবিজিএন)-এর সদস্যদের দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন রিফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে সাতক্ষীরা উন্নয়ন সংগঠন ‘স্বদেশ’-এর প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দাতা সংস্থা অ্যাকশনএইডের সহায়তায় এবং স্বদেশের বাস্তবায়নে আয়োজিত প্রশিক্ষণে ২০ জন এসিড সারভাইভার অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করেন দেবজ্যোতি ঘোষ।

প্রশিক্ষণে অংশ নেওয়া সারভাইভাররা হাঁস-মুরগি, মাছ, গবাদিপশু ও কবুতর পালন এবং সবজি চাষসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায় যুক্ত থেকে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। তবে প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতির মুখে পড়ায় ব্যবসা টিকিয়ে রাখতে সমস্যার কথা জানান তাঁরা। এ জন্য সরকারি ও বেসরকারি সংস্থার কাছে পুঁজি সহায়তার দাবি জানান অংশগ্রহণকারীরা।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, ২০০৪ সাল থেকে স্বদেশ ও অ্যাকশনএইড যৌথভাবে সাতক্ষীরার এসিড সারভাইভারদের চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনে কাজ করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সাতক্ষীরা জেলায় এসিড আক্রান্ত ১৬৫ জন রয়েছেন। তাঁদের মধ্যে ৮০ জন বর্তমানে ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’-এর সক্রিয় সদস্য।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

সাতক্ষীরায় এসিড সারভাইভারদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

আপডেট সময়: ০৬:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬