আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়ায় বিদ্যুৎ সেবা নিরবচ্ছিন্ন করার তাগিদ এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:১৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ কলারোয়া বিদ্যুৎ অফিস পরিদর্শন করে উপজেলার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ও গ্রাহকসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি কলারোয়া বিদ্যুৎ অফিস আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ আখতার উজ জামান তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। পরিদর্শনকালে সংসদ সদস্য অফিসের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি উপজেলার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি, গ্রাহকসেবার মান এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে খোঁজখবর নেন। উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সুধীজনের উদ্দেশে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, “কলারোয়ার প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে হবে।” তিনি বিদ্যুৎ সেবার মানোন্নয়নে ডিজিএমসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় ডিজিএম মোহাম্মদ আখতার উজ জামান সংসদ সদস্যের পরিদর্শনে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গ্রাহকসেবার মান উন্নয়নে তার দেওয়া পরামর্শগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। পরিদর্শনকালে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যুৎ অফিসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

কলারোয়ায় বিদ্যুৎ সেবা নিরবচ্ছিন্ন করার তাগিদ এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর

আপডেট সময়: ০৬:১৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬