আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

কলারোয়া ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিকেলে কলারোয়া আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাঃ কামারুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি। অনুষ্ঠানে নেতৃত্বের গুণাবলি, সাংগঠনিক দক্ষতা, দায়িত্বশীলতা, নৈতিকতা এবং জনকল্যাণে কার্যকর ভূমিকা পালনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেন, “সৎ, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব ছাড়া একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়। নেতৃত্বের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।” তিনি আরও বলেন, “দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ, অধ্যয়ন, আত্মশুদ্ধি ও সাংগঠনিক শৃঙ্খলার বিকল্প নেই। জনগণের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে উপজেলা জামায়াতে ইসলামী ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম

আপডেট সময়: ০৬:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬