আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

হাইকোর্টের আদেশ অমান্য করে চিংড়িঘেরে হামলা, মাছ লুটের অভিযোগ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাইকোর্টের আদেশ অমান্য করে ২৫ বিঘা পৈতৃক জমির চিংড়িঘেরে হামলা, ভাঙচুর ও মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে দাবি করে বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ফারজানা কাদের অরিন নামে এক নারী।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি শহরের সুলতানপুর এলাকার মৃত ফজলুল কাদেরের মেয়ে।

লিখিত বক্তব্যে ফারজানা কাদের বলেন, দেবহাটা উপজেলার বালিখা ও বিল শিমুলবাড়িয়া মৌজায় তাঁদের ৮ দশমিক ৩৩ একর পৈতৃক সম্পত্তি রয়েছে। বাবার মৃত্যুর পর থেকে শরিফুল ইসলাম ও আলমগীর হোসেন ওই সম্পত্তি নিয়ে বিরোধে জড়ান। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাঁরা পৈতৃক সম্পত্তিতে দখল প্রতিষ্ঠা করে সেখানে বাগদা ও গলদা চিংড়ি চাষ করে আসছিলেন।

ফারজানার দাবি, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম ও আলমগীর হোসেন তাঁদের হুমকি দিয়ে আসছিলেন। এ নিয়ে করা একটি মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, গত ১৮ আগস্ট সকালে শরিফুল ইসলাম, আলমগীর হোসেন ও তুহিনের নেতৃত্বে একদল লোক তাঁদের ২৫ বিঘার চিংড়িঘেরে হামলা চালায়। এ সময় পাহারাঘর ভাঙচুর ও কর্মচারীদের মারধর করা হয়। পরে ঘের থেকে প্রায় ১০ লাখ টাকার বাগদা ও গলদা চিংড়ি লুট করে নেওয়া হয়। যাওয়ার সময় ঘেরে বিষ প্রয়োগ করা হলে অবশিষ্ট মাছও মারা যায় বলে দাবি করেন তিনি।

এ ছাড়া শিমুলবাড়িয়া এলাকায় তাঁদের আরও ৭ বিঘার একটি ঘেরেও হামলা ও লুটপাটের অভিযোগ করেন ফারজানা।

সংবাদ সম্মেলনে তিনি শরিফুল ইসলাম, আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে পৈতৃক সম্পত্তি ও চিংড়িঘের রক্ষায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

হাইকোর্টের আদেশ অমান্য করে চিংড়িঘেরে হামলা, মাছ লুটের অভিযোগ

আপডেট সময়: ০৬:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬