আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে অনিয়মের অভিযোগে আদালতের কারণ দর্শানোর নোটিশ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালত থেকে নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না—এ বিষয়ে সংশ্লিষ্ট বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে তিন কার্যদিবসের মধ্যে আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী নোটিশ জারি করতে গিয়ে জারি কারক সালাউদ্দিন দুই দিন ধরে নির্বাচন কমিশনারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল ফোনে সাড়া না পাওয়ার এবং নোটিশ গ্রহণ না করার অভিযোগ ওঠে। পরে বাধ্য হয়ে তিনি নির্বাচন কমিশনারদের অফিস কক্ষের দরজায় নোটিশটি সাঁটিয়ে দেন।
বাদীপক্ষের অভিযোগ, নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে বৈষম্য, সমিতির গঠনতন্ত্রের বিধান লঙ্ঘন এবং বর্তমান কার্যকরী কমিটি বহাল রেখেই নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতে মামলা করা হয়েছে।
মামলাটি ১৯৫/২৬ নম্বরে উল্লেখ করা হয়েছে। আদালতের নির্ধারিত সময়ে বিবাদীরা জবাব না দিলে মামলাটি একতরফাভাবে শুনানি ও নিষ্পত্তি হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

আপডেট সময়: ০৬:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬