আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা, কনটেন্ট ক্রিয়েটর নিহত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরির সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া (৩০) নামের এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন মিয়া মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শাওন ওই এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ভিডিও করছিলেন। একপর্যায়ে মোটরসাইকেলের হ্যান্ডেল থেকে দুই হাত ছেড়ে চালানোর চেষ্টা করলে তিনি নিয়ন্ত্রণ হারান। পরে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শাওনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী জুয়েল বলেন, “আমি নিজে দেখেছি, তিনি দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং ভিডিও করছিলেন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

স্থানীয় বাসিন্দা ওমর ফারিক রনি বলেন, শাওন চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। এ ধরনের ভিডিও করতে গিয়েই আজ দুর্ঘটনা ঘটে। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি বাড়িতে ফিরে ভিডিও তৈরি শুরু করেছিলেন। পাঁচ মাস আগে তাঁর বিয়ে হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান বলেন, বেলা ১১টার দিকে শাওনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা, কনটেন্ট ক্রিয়েটর নিহত

আপডেট সময়: ০৭:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬