আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর।
উপজেলা সেক্রেটারি মাওলানা আনোয়ারুল হকের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা সহসেক্রেটারি মাওলানা আব্দুল বারী, সহসেক্রেটারি ডা. রোকনুজ্জামান, প্রফেসর শাহজাহান হোসেন, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, অ্যাডভোকেট শহীদুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াজেদ, হাফেজ আব্দুল্লাহসহ ১১টি ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিরা। বৈঠকে বিভিন্ন ইউনিয়ন শাখার মাসিক সাংগঠনিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আজকের বাণী 



























