আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নুনগোলায় মইজুদ্দিন কারিকরের জানাজায় জামায়াত নেতৃবৃন্দ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের প্রবীণ বাসিন্দা মইজুদ্দিন কারিকর (৭০) অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে তিনি মারা যান। তিনি আব্দুল জব্বার কারিকরের ছেলে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় নুনগোলা গ্রামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর পৌত্র মুর্শিদ আলম শিমুল। জানাজায় আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী ও ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, সদর উপজেলা জামায়াতের মিডিয়া পরিচালক মাওলানা আনিছুর রহমান, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী ও শাহিনুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এবাদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি হাফেজ শাহেদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া জানাজা ও দাফন অনুষ্ঠানে হযরত আবুবকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এ.বি.এস. হাফিজুর রহমান, সহকারী সুপারিনটেনডেন্ট মাওলানা মো. শাহাজাহান কবির ও সহকারী শিক্ষক (বিপিএড) মো. সায়ফুল্লাহ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুম মইজুদ্দিন কারিকরের দাফন হযরত আবুবকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসার পাশে আবু জার গিফারী কবরস্থানে সম্পন্ন করা হয়। দাফন শেষে উপস্থিত মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

নুনগোলায় মইজুদ্দিন কারিকরের জানাজায় জামায়াত নেতৃবৃন্দ

আপডেট সময়: ১১:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬