‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে তালা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক ইমাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজেরা খাতুন, জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ঈমান আলী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. আতাব উদ্দিন প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও সামাজিক সংগঠন ছায়াবিথি ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাঈদ, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ারদার, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ইদ্রিস আলীসহ সুধীসমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মৎস্য খাতের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে মৎস্যসম্পদের অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে মৎস্য খাতে অবদান রাখায় নির্বাচিতদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আজকের বাণী 



























