আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জামায়াত নেতা অধ্যাপক মাওলানা আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৪৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যাপক মাওলানা আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। প্রবল বৃষ্টি উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষের সমাগম ঘটে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও বিপুলসংখ্যক মুসল্লি এতে অংশ নেন। জানাজা শেষে তাঁকে প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসার পাশে দাফন করা হয়।

মরহুমের বড় জামাতা অধ্যক্ষ মাওলানা মোতাসিম বিল্লাহ জানাজায় ইমামতি করেন। এর আগে শুক্রবার মাগরিবের পর সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম আব্দুল মান্নান প্রতাপনগর ইউনিয়নের মরহুম ডাক্তার সোলাইমান গাজীর তৃতীয় পুত্র। তিনি চেঁচুয়া মদিনাতুল উলূম ফাজিল মাদ্রাসায় আরবি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। জনপ্রতিনিধিত্ব, শিক্ষকতা, ইসলামী আন্দোলন ও সমাজসেবায় দীর্ঘ কর্মময় জীবনের কারণে তিনি এলাকাবাসীর কাছে পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন।

জানাজার আগে ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আল-আমিনের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

জানাজায় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, শোভনালী ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আমীর মাওলানা আবু বকর সিদ্দিক, উপাধ্যক্ষ আব্দুস সবুর, আশাশুনি উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াত এবং ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন এবং বিপুলসংখ্যক মুসল্লি জানাজায় অংশ নেন।

শোক প্রকাশ

অধ্যাপক মাওলানা আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, আশাশুনি উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুর্তাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকসহ নেতৃবৃন্দ।

শোকবার্তায় তাঁরা বলেন, অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান ছিলেন একজন সৎ, আদর্শবান ও ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী। শিক্ষা, সমাজসেবা ও দ্বীনের খেদমতে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আশাশুনি উপজেলা জামায়াত একজন অভিজ্ঞ ও জনদরদী অভিভাবককে হারিয়েছে।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

জামায়াত নেতা অধ্যাপক মাওলানা আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন

আপডেট সময়: ১২:৪৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬