আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়া ৮ দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৪১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

কলারোয়া উপজেলার জয়নগরে ৮ দলীয় ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি শরিফুজ্জামান মিঠু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার সিরাজুল ইসলাম, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আতিকুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মোঃ হাফিজুর রহমানসহ ইউনিয়ন জামায়াত ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। প্রতিটি ম্যাচকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্বোধনী খেলায় মাঠজুড়ে ছিল দর্শকদের উপস্থিতি ও খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং জয়নগর এলাকায় একটি সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে উঠবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

কলারোয়া ৮ দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময়: ১২:৪১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬