জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা এবং পরিবেশবান্ধব কর্মসংস্থানে তরুণদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সাতক্ষীরা ইয়ুথ হাবে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (১৫ আগষ্ট) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় যুব নেতৃত্বে “জাস্ট ট্রানজিশন ও গ্রিণ জবস” বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষণটিতে স্বাগত বক্তব্য ও উদ্বোধন করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাস। ‘জাস্ট ট্রানজশিন ও গ্রিণ জবস’ র্শীষক এ প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়নের ১৩টি যুব সংঘ থেকে তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ৩ দিন চলবে। ৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ থেকে প্রশিক্ষন গ্রহনকারী এক্টিভিস্টা সদস্য মারুফুজ্জামান সম্রাট, জুরায়ের হোসেন ও জ্যোতি সরকার। প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহায়ক প্রশিক্ষক হৃদয় মন্ডল। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মোঃ তহিদুজ্জামান (তহিদ), ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ নয়ন হোসেন প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইনান্স অফিসার আব্দুস সাত্তার ইয়ূথ ফেলো স্বপ্না পারভীন প্রমুখ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরা ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিণ জবস’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
-
আজকের বাণী - আপডেট সময়: ১২:৩৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- ৫৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ




























