সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শহরের তুফান কনভেনশন সেন্টারের লেকভিউয়ের পদ্মা হলে এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. লিয়াকত পারভেজ, সহ-সভাপতি তৈয়েব হাসান বাবু, সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, মাস্টার আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, ফারহা দীবা খান সাথী, যুগ্ম মহিলা সম্পাদক ফরিদা আক্তার বিউটি এবং বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
এর আগে অনুষ্ঠানের শুরুতে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নুর ইসলাম ও অধ্যাপক মোজাম্মেল হোসেনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাহবুবুর রহমান।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে জেলা নাগরিক সেবার উন্নয়নে সংগঠনের পক্ষ থেকে ৩৩ দফা দাবি সংবলিত লিফলেট সংবর্ধিত অতিথিসহ উপস্থিত সবার হাতে তুলে দেওয়া হয়। এ সময় জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের অধ্যাপক নুর মোহাম্মদ পাড়।
আজকের বাণী 



























