আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দুর্নীতি প্রতিরোধে সপ্তাহব্যাপী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

‘দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সভ্যতার সূচনালগ্ন থেকেই দুর্নীতির অস্তিত্ব রয়েছে। মানুষের মাঝে লোভের বিস্তারই দুর্নীতির অন্যতম কারণ। মানুষ যখন লোভের বশবর্তী হয়, তখনই দুর্নীতিতে জড়িয়ে পড়ে। নৈতিকতার বিকাশ ঘটলে মানুষের চিন্তারও বিকাশ ঘটবে এবং তখন দুর্নীতি থেকে দূরে থাকা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার, এনডিসি নাফিউল ইসলাম এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক মো. অলিউর রহমান, সহকারী অধ্যাপক শাহেদ মোস্তফা চৌধুরী ও প্রভাষক ওমর ফারুক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল—“দুর্নীতি বিরোধী পদক্ষেপে সরকারের দায়বদ্ধতাই বেশি”। এতে পক্ষে অংশ নেয় বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষে অংশ নেয় বাকাল মাধ্যমিক বিদ্যালয়। বিতর্ক পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান। সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সদস্য অধ্যক্ষ রেজাউল করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রেবেকা সুলতানা, জিএম নাজমুল আরিফ, মো. শহিদুর রহমান, অ্যাডভোকেট মুহা. মুনির উদ্দীন, মো. নাজমুল হক, অধ্যাপক আব্দুল ওহাব আজাদসহ প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও কমিটির সদস্যরা।

জানা গেছে, জেলা পর্যায়ের এ বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাতক্ষীরার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

দুর্নীতি প্রতিরোধে সপ্তাহব্যাপী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট সময়: ০৯:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬