সাতক্ষীরার কলারোয়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া উপজেলা শাখা।
সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টায় কলারোয়া আলিয়া মাদরাসায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। “তোমরা হবে স্বপ্ন রাঙা সূর্যোদয়, লক্ষ্য আশার শপথ বুকে, দীপ্তি ছড়াও বিশ্বময়”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সভাপতি জুবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা অফিস সম্পাদক নাহিদ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া উপজেলা শাখার সভাপতি আহসান হাবীব ইমরোজ।
বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। শুধু ভালো ফলাফল অর্জন নয়, সততা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
তারা বলেন, শিক্ষার্থীদের অর্জিত মেধা ও যোগ্যতাকে জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব দিয়ে সুন্দর, সমৃদ্ধ ও নৈতিক সমাজ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা। অনুষ্ঠানের শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আজকের বাণী 




























