আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় এসএসসি ও দাখিলে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা। সোমবার (১০ আগস্ট) সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম। প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম বলেন, এ+ অর্জন শিক্ষার্থীদের দীর্ঘদিনের মেধা, পরিশ্রম ও একাগ্রতার ফল। তবে শুধু প্রাতিষ্ঠানিক ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, সৎ চরিত্র ও দেশপ্রেমের গুণে গুণান্বিত হতে হবে। মেধা ও আদর্শের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, কলেজ কার্যক্রম ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, সরকারি কলেজ সভাপতি জিয়াউর রহমান ফাহিম এবং পৌর পূর্ব সভাপতি জুবায়ের আহমেদ। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন দাওয়াতি বই, কলমদানি ও ফুলের তোড়া উপহার হিসেবে তুলে দেন অতিথিরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় এসএসসি ও দাখিলে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আপডেট সময়: ০৭:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬