সাতক্ষীরার আশাশুনিতে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) ভুক্তভোগীর বাবা নারায়ণ চন্দ্র শীল (৬০) বাদী হয়ে আশাশুনি থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার পলাশ মন্ডল উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে ফকরাবাদ এলাকায় পলাশ মন্ডলের মৎস্য ঘেরের বাসায় তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন বাদী। অভিযোগের ভিত্তিতে আশাশুনি থানায় ধর্ষণ মামলা রুজু করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ফিরোজ আলম অভিযান চালিয়ে পলাশ মন্ডলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।
আজকের বাণী 



























