সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকচাপায় মুস্তাকিম হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী–বাঁশতলা সড়কের মুকুন্দপুর গ্রামের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিম হোসেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশায় (ভ্যান) যাত্রার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর খুলনা মেট্রো-ড ১১-০৩০৭ নম্বরের ট্রাকটি জব্দ করে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের আল আমিন হোসেনকে আটক করা হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাক ও চালক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আজকের বাণী 



























