আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বিজিবির অভিযানে নতুন মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৫৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। বিজিবির দাবি, উদ্ধার করা ১২ কেজি ‘কুশ’-এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকায় এ অভিযান চালায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি মোটরসাইকেলে করে সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গা বাজারের দিকে ‘কুশ’ নামের মাদক নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল মাধবকাঠি বাজার এলাকায় অবস্থান নেয়।

পরে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মো. তারিকুজ্জামান (২৪) নামের এক যুবকের কাছ থেকে ১২ কেজি ‘কুশ’ উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিজিবির ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকের মূল্য প্রায় ৬ কোটি টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য ২ লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনের মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা আলামতের মোট মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, ‘কুশ’ মূলত মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে প্রস্তুত করা এক ধরনের মাদক। এতে উচ্চমাত্রার টেট্রাহাইড্রোক্যানাবিনল (THC) থাকায় এটি অত্যন্ত ক্ষতিকর। বিশ্বের বিভিন্ন দেশে এটি তরল, পাউডার ও ট্যাবলেট আকারেও বাজারজাত করা হয়। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ভারতের সঙ্গে সাতক্ষীরা ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের ভয়াবহতা ঠেকাতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে নতুন মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

আপডেট সময়: ১০:৫৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬