বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধ এবং শিক্ষা সহায়তা কার্যক্রম বেগবান করার অঙ্গীকার নিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে ‘এএসপি ডে ২০২৬’। বেসরকারি উন্নয়ন সংস্থা ঋশিল্পী ইন্টারন্যাশনালের ‘এডুকেশন সাপোর্ট প্রোগ্রাম’-এর অংশ হিসেবে রোববার দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ মোহাম্মদ খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঋশিল্পী ইন্টারন্যাশনালের সভাপতি মনিকা তোজি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার আমিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংস্থার সনোজ কুমার বসু ও সেলিমুল ইসলাম। ‘আমার সোনার পরিবার’-এর সদস্যদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয় শিক্ষার্থী কুহেলি খাতুন, অভিভাবক লাভলী বেগম, প্রধান শিক্ষক আজিজুল হক, মো. এমাদুল ইসলাম, আমিনুর রহমান, হাবিবুর রহমান, মিজানুর রহমান, মনোরঞ্জন সরকার, আক্তারুল হক, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে ঋশিল্পী ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক বন্ধু ও ইতালি থেকে আসা শুভানুধ্যায়ীদের মধ্যে মিলান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোলে, রোম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এলিজ, মারিয়া এবং জান মার্কো জামি উপস্থিত থেকে অনুভূতি প্রকাশ করেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় ‘এএসপি ডে’ উদযাপন
-
আজকের বাণী - আপডেট সময়: ১১:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- ৯২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ




























