আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ঝাউডাঙ্গার দত্তবাগে মাদকের আখড়ার অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের দত্তবাগ এলাকায় একটি চায়ের দোকানকে ঘিরে মাদকসেবী ও সন্দেহভাজন মাদক কারবারীদের আড্ডার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চলা এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দত্তবাগ গ্রামের আজিজুলের চায়ের দোকানে প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। কখনো কখনো রাত ২টা থেকে ৩টা পর্যন্তও সেখানে আড্ডা চলে বলে অভিযোগ তাদের। শুধু দত্তবাগ নয়, আশপাশের আখড়াখোলা, ছাতিয়ানতলা, দেবনগর, রাজনগর ও বল্লী এলাকার কিছু যুবকও সেখানে জড়ো হয় বলে স্থানীয়রা দাবি করেন।

এলাকাবাসীর অভিযোগ, চায়ের দোকানের আড়ালে মাদক সেবন ও কেনাবেচার কার্যক্রম চলে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা জানান, বিকেলের পর থেকে দোকানটিতে লোকজন জড়ো হতে শুরু করে। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আড্ডা জমে ওঠে।

স্থানীয়দের দাবি, মাদকের অর্থ জোগাতে জড়িয়ে পড়ছে এক শ্রেণির যুবক। এর ফলে এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। তারা সম্প্রতি বিভিন্ন দোকান, মসজিদ, এতিমখানা ও ব্যক্তিগত স্থাপনা থেকে মালামাল চুরির কয়েকটি ঘটনার কথাও উল্লেখ করেন।

তাদের অভিযোগ, দত্তবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা প্রয়োজন। স্থানীয়দের ভাষ্য, মাদকের আড্ডা বন্ধ করা না গেলে অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে। এদিকে শনিবার (১ আগস্ট) গভীর রাতে সাতক্ষীরা বাস টার্মিনাল এলাকায় হিরা খাতুন নামে এক নারীর গলায় থাকা সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত। খবর পেয়ে সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাসুদুর রহমান বলেন, “আমার টিম খুব শিগগিরই ওই এলাকায় পৌঁছে যাবে। আশা করছি ভালো ফলাফল আসবে।” এলাকাবাসীর দাবি, দত্তবাগ ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত মাদকবিরোধী অভিযান এবং সাম্প্রতিক অপরাধগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা হোক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

ঝাউডাঙ্গার দত্তবাগে মাদকের আখড়ার অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

আপডেট সময়: ১০:০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬